শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

ওসির বাড়িতে ডাকাতি, মালামাল লুট

সাব্বির মির্জা, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো সেলিম চৌধুরী । তাঁর গ্রামের বাড়ি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের বানিবাহু গ্রামে। গতকাল শনিবার দিবাগত রাতে মুখোশধারী লোকজন বাড়িতে প্রবেশ করে তার বড় ভাই ব্যবসায়ী আব্দুল হাই চৌধুরীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও টাকা ছিনিয়ে নিয়ে যায় একদল ডাকাত।

তাড়াশ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো, নজরুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ঘটনার রহস্য উদঘাটনসহ জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। থানায় মামলার প্রস্তুতি চলছে।

পুলিশ কর্মকর্তা সেলিম চৌধুরীর বড় ভাই ব্যবসায়ী আব্দুল হাই চৌধুরী বলেন, তিনি প্রতিদিনের মতো রাতে ঘুমিয়ে ছিলেন। রাত ২ টার দিকে ১০-১২ জনের একটি দল মুখোশ ধারি লোকজন ঘরে প্রবেশ করে। এ সময় তাকে দেখামাত্র ডান হাতে ছুরিকাঘাত করে আহত করেন ডাকাত দলের সদস্যরা। এরপর তাঁকে চাদর পেঁচিয়ে বেঁধে বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে সবকটি কক্ষে ভাঙচুর চালিয়ে ১ভরি স্বর্ণালংকার, ৩লাখ টাকাসহ বেশকিছু মালামাল লুট করে নিয়ে যায়।

তিনি আরও বলেন, ডাকাতদের কাছে দেশীয় বিভিন্ন ধরনের অস্ত্র ছিলো। রাতেই ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

নওগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মজনু বলেন, ব্যবসায়ী আব্দুল হাই চৌধুরীর বাড়িতে ডাকাতির ঘটনা উদঘাটন ও জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ