শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

তাড়াশে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

সাব্বির মির্জা, তাড়াশ(সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে পুকুরের পানিতে ডুবে ইয়াফি খাতুন (৮) ও ইসা খাতুন (৫) নামের দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (১ জুন) বেলা ৩টার সময় তাড়াশ পৌর সদর এলাকার কোহিত তেতুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পানিতে ডুবে মারা যাওয়া শিশু ইয়াফি খাতুন এবং ইসা খাতুন ওই গ্রামের হযরত আলীর মেয়ে ও পৌর কাউন্সিলর মো. রব্বেল আলীর নাতনী।

এলাকাবাসী বলেন, আজ দুপুরের দিকে কোহিত তেতুলিয়া গ্রামের হযরত আলীর মেয়ে ইয়াফি খাতুন ও ইসা খাতুন বাড়ির উঠানে খেলছিল। আর এ সময় বাড়ির লোকজন বাড়ির ভেতরে কাজে ব্যস্ত ছিলেন। এরই ফাঁকে তারা দুইবোন সকলের অজান্তে বাড়ির পাশের পুকুরে নেমে পড়ে ও পানিতে তলিয়ে যায়। পরে বেলা ২টার সময় শিশু দুটিকে বাড়িতে না পেয়ে বাড়ির লোকজন খোঁজাখুঁজি করতে থাকেন।

এলাকার লোকজন আরও বলেন, একপর্যায়ে বাড়ির পাশের পুকুরের পানিতে নেমে প্রায় দেড় ঘণ্টা খোঁজাখুঁজি করে ডুবন্ত অবস্থায় পুকুরের পানি থেকে দুই বোনকে উদ্ধার করেন। দ্রুত শিশু দুটিকে তাড়াশ উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন। পরে সেখানে দায়িত্বে থাকা চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে।

আরও পড়ুন:

গাজীপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু


▐ সর্বশেষ পাওয়া সংবাদ