সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
বন বিভাগের গাছ কেটে রিসোর্টের রাস্তা নির্মাণ, ঝুঁকিতে কুয়াকাটা বেড়িবাঁধ নরসিংদীতে হত্যাসহ ২৯ মামলা আসামিকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন সূচকের পতনে লেনদেন শেষ নূন্যতম মজুরি ৩২ হাজার করার প্রস্তাব শ্রমিক প্রতিনিধিদের, ৪ দিন সময় নিলো মালিকপক্ষ শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৩১তম এজিএম অনুষ্ঠিত পাসপোর্টে নয়, হাসিনাকে বন্দিবিনিময় চুক্তির মাধ্যমে আনা হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী যাত্রীবাহী বাসে মিলল ১৪ কেজি গাঁজা, গ্রেপ্তার ২ মঙ্গলবার তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী, যোগ দেবেন কপ-৩১ সম্মেলনে
advertisement
সারাদেশ

গাজীপুরে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

গাজীপুর প্রতিনিধি : “বৈশ্বিক পুষ্টিতে দুধ অপরিহার্য ” এ শ্লোগানকে সামনে রেখে গাজীপুরে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় জেলা প্রাণিসম্পদ দপ্তর এ উপলক্ষে র‌্যালি,আলোচনা ,পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

শনিবার সকালে জেলার খামারিদের অংশগ্রহণে একটি রেলি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতেম মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল এমপি।

আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার শাহাদাত হোসেন, গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রুকনুজ্জামান সরকার, গাজীপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার নার্গিস খানম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার আশরাফ হোসেন, গাজীপুর ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন এর সভাপতি মোঃ আকরাম হোসেন বাদশা। পরে চিত্রাঅংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণ করা হয়।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ