শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

সলঙ্গায় ভ্যানচালকের লাশ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গায় রেজাউল করিম (৪৫) নামে এক ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১ জুন) সকালে থানার বাসুদেবকোল মধ্যপাড়া কলাবাগান থেকে ভ্যানচালকের লাশ উদ্ধার করে সলঙ্গা থানা পুলিশ।

নিহত রেজাউল করিম সলঙ্গা থানার নলকা ইউনিয়নের দত্তকুশা কামার পাড়ার গ্রামের রমজান আলীর ছেলে।

image-4

নিহত রেজাউলের বড় ভাই কারিম জানান, গতকাল শুক্রবার রাত ৮ টার দিকে বাড়ি থেকে অটোভ্যান নিয়ে বের হয় তার পর থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছিলো না আজ সকালে খবর পেয়ে এসে দেখি আমার ভাইয়ের লাশ, আমার ভাইকে মেরে অটোভ্যান টা নিয়ে গেছে।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এনামুল হক জানান, রেজাউল করিম শুক্রবার রাতে ব্যাটারি চালিত অটোভ্যান নিয়ে কাজে বের হয়ে আর বাড়ি ফেরেনি। শনিবার সকালে বাসুদেবকোল এলাকায় রাস্তার পাশে তার হাত-পা বাধা মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তাকে হত্যা করে অটোভ্যানটি ছিনতাই করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।’

▐ সর্বশেষ পাওয়া সংবাদ