শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

মাতামুহুরী নদী থেকে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার

মোহাম্মদ রিদুয়ান হাফিজ কক্সবাজার প্রতিনিধি: মাতামুহুরি নদী থেকে জাহাঙ্গীর আলম নামে নিখোঁজ এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১ জুন) ভোর ৫টা ৪০ মিনিটের সময় মাতামুহুরি নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত জাহাঙ্গীর আলম (৩২) চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের ১নং ওয়ার্ড মন্ডল পাড়া এলাকার মৃত ছাবের আহমেদের ছেলে।

মাতামুহুরী নদীতে বালু উত্তোলনের সময় জাহাঙ্গীর আলম নামে (৩২) এক শ্রমিক নিখোঁজ হয়েছে। শুক্রবার (৩১ মে) বিকাল সাড়ে ৫টার দিকে মাতামুহুরী নদীতে বালু উত্তোলনের সময় তিনি নিখোঁজ হন। জাহাঙ্গীর আলম চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মন্ডলপাড়া গ্রামের মৃত ছাবের আহমদের পুত্র।

শুক্রবার বিকাল সাড়ের ৫টার দিকে জাহাঙ্গীর আলম বালু উত্তোলনের সময় হঠাৎ মাতামুহুরি নদীতে ডুবে যায়। স্থানীয় লোকজন বিভিন্নভাবে খোঁজাখুজির পরও সন্ধান মেলেনি তার। চকরিয়ার দমকল বাহিনী ও জেলেদের সাহায্যে জাল দিয়েও রাত ১১টা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায় নি। অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীর মন্ডলপাড়া পয়েন্টে ছোট ছোট গর্তের সৃষ্ট হয়। এতে চোরাবালিতে শ্রমিক আটকে যায়,ফলে শ্রমিকের মৃত্যু হয়।

লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আখম আওরঙ্গজেব বুলেট বলেন,মাতামুহুরি নদীতে নিখোঁজ শ্রমিক জাহাঙ্গীর আলমের মরদেহ উদ্ধার করা হয়েছে।আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমের নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ