শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

নড়াইলে পুলিশ প্রিমিয়ার ক্রিকেট লীগ-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইল জেলা পুলিশ লাইনস্ মাঠে জেলা পুলিশের আয়োজনে “পুলিশ প্রিমিয়ার ক্রিকেট লীগ-২০২৪” এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান। তিনি প্রথমে ফাইনাল খেলায় অংশগ্রহণকারী দুই দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন। পরে তিনি নিজে ব্যাটার হিসেবে খেলে খেলার উদ্বোধন করেন।

শুক্রবার (৩১ মে) খেলা শেষে পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলার বিকল্প নেই। শরীর ও মনকে সুস্থ ও সবল রাখতে খেলাধুলা করতে হবে। পুলিশ লাইনস এ সুন্দর মাঠ রয়েছে। ডিউটির পাশাপাশি ফুটবল, ভলিবল, ক্রিকেটসহ সব ধরনের খেলায় এধরনের প্রতিযোগিতা খেলার আয়োজন করা হবে। অতঃপর তিনি চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন।

এছাড়া ম্যান অফ দ্য ম্যাচ ও ম্যান অফ দ্য সিরিজ খেলোয়াড়দের হাতে ক্রেস্ট তুলে দেন। আম্পায়ার হিসেবে দায়িত্ব সুন্দরভাবে করার জন্য বিশেষ পুরস্কার প্রদান করেন। পরিশেষে সম্মাননা স্মারক হিসেবে পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান’র হাতে ক্রেস্ট তুলে দেন মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত।

এ সময় তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্); মোঃ দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল); নড়াইল সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ