শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

নরসিংদীতে নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, নরসিংদী : নরসিংদীর হাড়িধোয়া নদী থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩১ মে) দুপুরে সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের সোনাতলা পূর্বপাড়া ঈদগাহ এর পাশের হাড়িধোয়া নদী থেকে নারীর মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার সকাল ১১ টায় স্থানীয় এক কৃষক নদীর পাড়ের জমিতে কৃষি কাজ করতে যায়। এসময় তিনি নদীর ধারে সাদা কাপঁড়ে পেচাঁনো এক নারীর মরদেহ দেখতে পান। পরে তিনি আশেপাশের লোকজনকে জানালে তারা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে নৌ পুলিশকে খবর দিলে তারা নদী থেকে মরদেহটি উদ্ধার করে।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, মরদেহটি শুকিয়ে গেছে। ধারণা করা হচ্ছে বৃষ্টিপাতে কোন কবরস্থান নদীতে ভেঙ্গে পড়ায় মরদেহটি ভেসে এসেছে। এ ঘটনায় নৌ পুলিশ কাজ করছে, তারা মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ