শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

বগুড়ায় ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় ট্রাকের ধাক্কায় ইজিবাইক দুমড়ে-মুচড়ে চালক নিহত হয়েছেন। শুক্রবার (৩১ মে) রাত সোয়া ৮ টার দিকে জেলার শিবগঞ্জের ঢাকা-রংপুর মহাসড়কের চৌকিরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শিবগঞ্জ উপজেলার সাদুল্লাহ্পুর বটতলা এলাকার আলিম উদ্দিনের ছেলে মো. মজনু মিয়া (৩৫)।

এসব তথ্য নিশ্চিত করেছেন, মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. আশিক ইকবাল। পুলিশের এই কর্মকর্তা আরো জানান, রাত ৮ টার দিকে চৌকিরঘাট এলাকায় একটি ট্রাক দ্রুতগতিতে এসে ধাক্কা দেয় ইজিবাইকটিকে। ট্রাকের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায় ইজিবাইকটি। এতে করে ঘটনাস্থলেই নিহত হয় ইজিবাইক চালক মজনু। পরে হাইওয়ে পুলিশের সদস্যরা লাশ উদ্ধার করে। এ ঘটনায় ট্রাককে আটক করা সম্ভব হয়নি।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ