শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

তাড়াশে ২০২৪-২০২৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা

সাব্বির মির্জা, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে বারুহাস ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়। বৃহস্পতিবার (৩০ মে) সকাল ১০ টার সময় বারুহাস ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান মো. ময়নুল হককের সভাপতিত্বে ২০২৪-২০২৫ অর্থ বছরের ৩ কোটি ১১ লক্ষ ৭৯ হাজার ৮০৫ টাকা আয় এবং ব্যয় ৩ কোটি ১০ লক্ষ ৭৮ হাজার ২০৫ টাকার আনুমানিক খসড়া বাজেট ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা জন সম্মুখে ঘোষণা করেন বারুহাস ইউনিয়ন পরিষদের সচিব নির্মল কুমার।

উন্মুক্ত বাজেট সভায় এলাকার সর্বস্তরের জন সাধারণ ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেট আলোকে এর সংযোজন ও বিয়োজন বিষয়ে আলোকপাত করেন মো. ময়নুল হক।

জনগণের বিভিন্ন দাবির মধ্যে গুরুত্বপূর্ণ ও জরুরী দাবিগুলো কে প্রাধান্য দিয়ে ইউনিয়নে এ বাজেট শিক্ষার মান উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মো. রাজিব সরকার রাজু, মো. আতাউর রহমান, মো. বিদ্যুৎ আলী, মো. মিদুল সরকার, মো. মজনু হোসেন, মো. ফিরোজ আহমেদ, সংরক্ষিত মহিলা সদস্য মোছা. সিমা পারভীন, মোছা রিনা পারভীন,মো. ফারুক আহমেদসহ বারুহাস ইউনিয়নের সামাজিক, রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ,

অত্র ইউনিয়নের চেয়ারম্যান মো. ময়নুল হক বলেন- বারুহাস ইউনিয়নের সকল উন্নয়ন মূলক কর্মকান্ড এবং বঞ্চিত মানুষের সকল সুযোগ সুবিধা, সকল মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই হবে আমার প্রধান লক্ষ্য, তিনি বারুহাস ইউনিয়ন বাসীর সহযোগিতা কামনা করেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ