মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
শিরোনাম
বন বিভাগের গাছ কেটে রিসোর্টের রাস্তা নির্মাণ, ঝুঁকিতে কুয়াকাটা বেড়িবাঁধ নরসিংদীতে হত্যাসহ ২৯ মামলা আসামিকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন সূচকের পতনে লেনদেন শেষ নূন্যতম মজুরি ৩২ হাজার করার প্রস্তাব শ্রমিক প্রতিনিধিদের, ৪ দিন সময় নিলো মালিকপক্ষ শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৩১তম এজিএম অনুষ্ঠিত পাসপোর্টে নয়, হাসিনাকে বন্দিবিনিময় চুক্তির মাধ্যমে আনা হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী যাত্রীবাহী বাসে মিলল ১৪ কেজি গাঁজা, গ্রেপ্তার ২ মঙ্গলবার তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী, যোগ দেবেন কপ-৩১ সম্মেলনে
advertisement
সারাদেশ

শার্শায় পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেফতার ৬

মনির হোসেন,বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে ১০০ পিচ ইয়াবা, ১০০ পুরিয়া হেরোইন ও ৬০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ ৬ জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২৯ মে) বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত শার্শার নাভারণ, বহিলাপোতা ও টেংরা গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- যশোর জেলার কোতয়ালী থানার রায়পাড়া গ্রামের তরিকুল ইসলামের ছেলে জহিরুল ইসলাম তানভীর (২৫), চাঁচড়া (শংকরপুর) এলাকার ইবাদ আলীর ছেলে ইমরান খান (২৮), বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় (মধ্যপাড়া) গ্রামের আব্দুর রহমান খিদিরের ছেলে শাহাবুদ্দীন (৩৮), শার্শার বহিলাপোতা (উত্তরপাড়া) গ্রামের আব্দুল হালিমের ছেলে আব্দুর জব্বার (৩৮), অগ্রভ‚লোট (উত্তরপাড়া) গ্রামের মনিরুল হকের স্ত্রী সোহানা আক্তার সুমি (২৯) ও একই এলাকার মোনতাজ সরদারের ছেলে আব্দুস সালাম (৩৭)।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে গ্রেফতারকৃতদের যশোর আদালতে প্রেরণ করা হবে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ