মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
শিরোনাম
বন বিভাগের গাছ কেটে রিসোর্টের রাস্তা নির্মাণ, ঝুঁকিতে কুয়াকাটা বেড়িবাঁধ নরসিংদীতে হত্যাসহ ২৯ মামলা আসামিকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন সূচকের পতনে লেনদেন শেষ নূন্যতম মজুরি ৩২ হাজার করার প্রস্তাব শ্রমিক প্রতিনিধিদের, ৪ দিন সময় নিলো মালিকপক্ষ শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৩১তম এজিএম অনুষ্ঠিত পাসপোর্টে নয়, হাসিনাকে বন্দিবিনিময় চুক্তির মাধ্যমে আনা হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী যাত্রীবাহী বাসে মিলল ১৪ কেজি গাঁজা, গ্রেপ্তার ২ মঙ্গলবার তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী, যোগ দেবেন কপ-৩১ সম্মেলনে
advertisement
সারাদেশ

মহেশপুরে নিজ ঘরে বৃদ্ধকে গলাকেটে হত্যা

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার বামুনগাছি গ্রামের বেলেমাঠ বাজারে শাহাজান আলী মন্ডল (৬৫) নামে এক ব্যক্তিকে নিজ ঘরে গলাকেটে হত্যা করা হয়েছেন।

মঙ্গলবার মধ্যরাতে এই হত্যাকান্ড সংঘটিত হতে পারে বলে মহেশপুর থানা পুলিশ মনে করছে। শাহাজান আলী মন্ডল ওই গ্রামের আকালে মন্ডলের ছেলে।

নিহত’র স্ত্রী নিমি বেগম বুধবার বিকালে জানান, মঙ্গলবার রাতের খাবার খেয়ে তিনি শুয়ে পড়েন। বুধবার সকালে ঘুম থেকে উঠে দেখেন তার ঘরের দরজা বাইরে থেকে দেয়া। তিনি জানালা ভেঙ্গে বাইরে এসে দেখের তার স্বামীকে গলাকেটে হত্যা করা হয়েছে। বিছানায় রক্ত শুকিয়ে গেছে। এরপর তিনি তার ননদ শেফালী খাতুনকে ডাকেন।

চাচাতো ভাই আব্দুল্লাহ মামুন জানান, নিহত শাহাজান আলী নিজ বাড়িতে প্রতিবছর ওরস দিতেন। এছাড়া প্রতি বৃহস্পতিবার তিনি রান্না করে মানুষকে খাওয়াতেন। এলাকায় তার অনেক ভক্ত আছে। ঘটনার দিন রাতে রাজুসহ দুই যুবক শাহাজান আলীর বাড়িতে এসে রাতের খাবার খান। রাজুর পিতা শাহাজান আলী ফকীরের ভক্তপুত্র বলে জানা গেছে।

হত্যাকান্ডের মোটিভ নিয়ে মহেশপুর থানার ওসি মাহবুবুর রহমান কাজল জানান, “ব্যক্তি আক্রোশ বা ক্ষোভ থেকে এই হত্যাকান্ড সংঘটিত হতে পারে। ধারণা করছি মঙ্গলবার রাত ১২টার দিকে কে বা করা এই হত্যাকান্ড ঘটাতে পারে। তদন্ত চলছে। হত্যাকান্ড নিয়ে গুরুত্বপুর্ন তথ্য পাওয়া গেছে। খুব দ্রুত হত্যার মোটিভ ও ক্লু উদ্ধার করা সম্ভব হবে”

▐ সর্বশেষ পাওয়া সংবাদ