শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

শার্শায় সততা স্টোরের অনুকুলে দুদকের অনুদানের টাকা বিতরণ

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার ২০টি শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি দমন কমিশনের (দুদক) স্থানীয় অর্থায়নে সততা স্টোরের অনুকুলে বরাদ্দকৃত অনুদানের টাকা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৮ মে) সকালে শার্শা উপজেলা পরিষদ ভবনের কনফারেন্স রুমে দুর্নীতি দমন কমিশন (দুদক) যশোর ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি শার্শার আয়োজিত অনুষ্ঠানে এ অনুদানের টাকা বিতরণ করা হয়।

শার্শা উপজেলা দূর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি আক্তারুজ্জামান লিটুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিলন হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক তাওহিদুল ইসলাম, সহকারী কমিশনার ভ‚মি নুসরাত ইয়াসমিন, শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাফিজুর রহমান চৌধুরী, দুর্নীতি প্রতিরোধ কমিটির উপদেষ্টা আলহাজ্ব আহসান উল্লাহ মাস্টার।

এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন এবং তাদের হাতে সততা স্টোরের টাকা তুলে দেন নির্বাহী কর্মকর্তা।

উল্লেখ্য, দেশের নাগরিকদের মধ্যে তরুণ প্রজন্ম বিশেষ করে শিক্ষকদেরকে দুর্নীতিকে না বলার মনোভাব সৃষ্টি ও সৎ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোর গঠনকে প্রাধান্য দিয়ে দুদক দুর্নীতি প্রতিরোধে নানা কর্মসূচি বাস্তবায়ন করছে

▐ সর্বশেষ পাওয়া সংবাদ