মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
শিরোনাম
বন বিভাগের গাছ কেটে রিসোর্টের রাস্তা নির্মাণ, ঝুঁকিতে কুয়াকাটা বেড়িবাঁধ নরসিংদীতে হত্যাসহ ২৯ মামলা আসামিকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন সূচকের পতনে লেনদেন শেষ নূন্যতম মজুরি ৩২ হাজার করার প্রস্তাব শ্রমিক প্রতিনিধিদের, ৪ দিন সময় নিলো মালিকপক্ষ শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৩১তম এজিএম অনুষ্ঠিত পাসপোর্টে নয়, হাসিনাকে বন্দিবিনিময় চুক্তির মাধ্যমে আনা হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী যাত্রীবাহী বাসে মিলল ১৪ কেজি গাঁজা, গ্রেপ্তার ২ মঙ্গলবার তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী, যোগ দেবেন কপ-৩১ সম্মেলনে
advertisement
সারাদেশ

উপজেলা নির্বাচনে শাহজাদপুর বেলা ১২ পর্যন্ত ভোট পড়েছে ২০ শতাংশ

সিরাজগঞ্জ প্রতিনিধি: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপে সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলায় ভোটগ্রহণ চলছে। ভোটগ্রহণ শুরু হয় সকাল ৮টায়। চলবে বিকেল ৪টা পর্যন্ত। এরমধ্যে বেলা ১২টা পর্যন্ত ২০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছন উক্ত নির্বাচনের উপজেলা কন্ট্রোল রুমের দ্বায়িত্বে থাকা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিল্লাল হোসেন।

অপরদিকে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং কর্মকর্তা মোঃ কামরুজ্জামান জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে আছে।

তিনি আরও জানান, ১৪ জন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে ৪ প্লাটুন বিজিবি,০৪ সেকশন আনসার ব্যাটালিয়ন, র‍্যাব এর ০২ টি টীম, পুলিশের ৩৩ টি মোবাইল ও ০৩ টি স্ট্রাইকিং টীম সার্বক্ষণিক নির্বাচনী দায়িত্ব পালন করছে। তাছাড়াও সংক্ষিপ্ত বিচারের জন্য বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছেন।

উল্লেখ্য, শাহজাদপুর উপজেলা নির্বাচনে ১ পৌরসভা ও ১৩ টি ইউনিয়নে ৪,৬৩,১০০ জন ভোটার ১৬০ টি কেন্দ্রে ১৪০১ টি বুথে ভোট প্রদান করবে।’

▐ সর্বশেষ পাওয়া সংবাদ