শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

বেলকুচি পৌর মেয়রকে মারপিট, অবশেষে গ্রেপ্তার সাবেক ভাইস চেয়ারম্যান

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা, তার শিশু ছেলেসহ সমর্থকদের মারপিটের অভিযোগে দায়ের করা মামলার অন্যতম আসামী উপজেলা পরিষদের সদ্য পরাজিত সাবেক ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (২৮ মে’) দুপুরের দিকে উপজেলার এনায়েতপুর থানার গোপালপুর ফুটানি মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ইউসুফ আলী বেলকুচি পৌর এলাকার চরচালা গ্রামের মৃত জালাল শেখের ছেলে।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, ইউসুফ আলী পৌর মেয়রের উপর হামলার অভিযোগে দায়ের করা দ্রুত বিচার আইনে মামলার আসামী। আজ দুপুরের তাকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয়ে আসা শিক্ষাবোর্ডের একটি তদন্ত কমিটির সামনে এমপির পিএস সেলিম সরকার ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ আলীর নেতৃত্বে মেয়রের উপর হামলা চালানো হয়। হামলার ছবি তুলতে গেলে আবু মুছা নামে এক সাংবাদিককেও মারপিট করেন।

এ ঘটনায় মেয়র সাজ্জাদুল হক রেজা বাদী হয়ে স্থানীয় সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডলের ব্যক্তিগত সহকারি (পিএস) সেলিম সরকারকে প্রধান আসামী করে ১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০/৪০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। গ্রেপ্তার ইউসুফ আলী ওই মামলার ৫ নম্বর আসামী।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ