শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ৩৮ হাজার গ্ৰাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে মৌলভীবাজারের কুলাউড়ায় দু’দিন থেকে ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টি হচ্ছে। এতে গাছপালা পড়ে বিদ্যুতের তার ও খুঁটি ভেঙে পুরো উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। বিদ্যুৎ সরবরাহ দ্রুত চালু করতে কাজ করছেন বিদ্যুৎ কর্মীরা।

কুলাউড়া বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাহাদাত হোসেন জানান, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ভারী বৃষ্টি ও ঝড়ো বাতাসের কারণে বিভিন্ন এলাকায় গাছপালা-বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে। এ কারণে বিদ্যুতের ৭টি ফিডার গতরাত থেকে বন্ধ রয়েছে।

তিনি আরও জানান, বর্তমানে বিদ্যুতের প্রায় ৩৮ হাজার গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এটি দ্রুত চালু করতে বিদ্যুৎ কর্মীরা কাজ করছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন বলেন, দু’দিন থেকে ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টি শুরু হওয়ার পর প্রশাসনের পক্ষ থেকে উপজেলার সব এলাকার জনপ্রতিনিধিরা সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে ঝড়ো বাতাসে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা পরিস্থিতি স্বাভাবিক হলে বিস্তারিত জানা যাবে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ