শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

শাহীনকে দ্রুত আইনের আওতায় আনা হোক: এমপি কন্যা ডরিন

ঝিনাইদহ প্রতিনিধি: বাবার সঙ্গে শাহীনের পরিচয় থাকতে পারে, তবে ব্যবসায়ীক কোনো সম্পর্ক ছিল বলে জানা নেই বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন।

শনিবার (২৫ মে) ঝিনাইদহে নিজ বাড়ির সামনে অবস্থান কর্মসূচিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বাবা হত্যার পরিকল্পনাকারী শাহীনকে গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় আনা হোক। তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হোক। তাহলে হয়তো অনেক তথ্য বেরিয়ে আসবে। অনেক আগে কালীগঞ্জে আসত শাহীন। বাবার সঙ্গে তার পরিচয় থাকতে পারে, তবে শাহীনের ব্যবসা ছিল বলে জানা নেই।

এদিকে শনিবার বেলা ১১টায় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় জড়িতদের শাস্তি ও মৃতদেহ শনাক্তের দাবিতে কালীগঞ্জ শহরে তার বাড়ির সামনে অবস্থান কর্মসূচি পালন করে উপজেলার নেতাকর্মীরা।পরে আনারের মেয়ে ডরিনের সঙ্গে সাক্ষাৎ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুসহ অন্যান্য নেতাকর্মীরা।

এ সময় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান ও কালীগঞ্জ থানার ওসি আবু আজিফ উপস্থিত ছিলেন।সাক্ষাৎ শেষে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু বলেন, জানতে পেরেছি হয়তো আগামী কালের মধ্যে আনারের মরদেহের খোঁজ মিলবে বা নির্দিষ্ট তথ্য জানা যাবে।

তবে আনারের মৃতদেহ পাওয়ার পরই আওয়ামী লীগের দলীয় কর্মসূচি দেওয়া হবে। সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান জানান, আমরা এমপির পরিবারের নিরাপত্তার কাজ করছি। যেহেতু ঢাকা ও কলকাতায় মামলা হয়েছে সেখান থেকেই তদন্ত করছে। তাদের নির্দেশনা আসলে আমরা সেভাবে কাজ করব।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ