শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

কিশোরীর মৃত দেহ উদ্ধার

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের শ্যামেরকোনা গ্রামের পুকুর থেকে সুমাইয়া আক্তার( ১৭) নামে এক কিশোরীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৪শে মে) সকাল সাড়ে ৯ টার দিকে শ্যামেরকোনা তার নিজ বাড়ির পুকুর থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়

সুমাইয়া আক্তার শ্যামেরকোনা গ্রামের আব্দুল মালিক এর মেয়ে।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) কে, এম, নজরুল ইসলামের সাথে রাত সাড়ে ৮ টায় মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, সুমাইয়া একদিন আগে থেকে নিখোঁজ ছিল তাকে অনেক খোঁজাখুঁজির পর শুক্রবার সকালে বাড়ির পিছনের পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে তাকে কেউ হত্যা করে পুকুরে ফেলে রেখেছে। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য এক জনকে থানায় আনা হয়েছে। সুমাইয়ার লাশ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন আছে বলে তিনি বলেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ