মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
শিরোনাম
বন বিভাগের গাছ কেটে রিসোর্টের রাস্তা নির্মাণ, ঝুঁকিতে কুয়াকাটা বেড়িবাঁধ নরসিংদীতে হত্যাসহ ২৯ মামলা আসামিকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন সূচকের পতনে লেনদেন শেষ নূন্যতম মজুরি ৩২ হাজার করার প্রস্তাব শ্রমিক প্রতিনিধিদের, ৪ দিন সময় নিলো মালিকপক্ষ শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৩১তম এজিএম অনুষ্ঠিত পাসপোর্টে নয়, হাসিনাকে বন্দিবিনিময় চুক্তির মাধ্যমে আনা হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী যাত্রীবাহী বাসে মিলল ১৪ কেজি গাঁজা, গ্রেপ্তার ২ মঙ্গলবার তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী, যোগ দেবেন কপ-৩১ সম্মেলনে
advertisement
সারাদেশ

চুয়াডাঙ্গায় ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় ইজিবাইক-পাখিভ্যান ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে শান্ত আলী (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর জখম হয়েছেন তারই আপন চাচাতো ভাই মোটরসাইকেল চালক রায়হান আলী (১৯)।

বৃহস্পতিবার (২৩ মে) সকাল ১০ টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ আঞ্চলিক মহাসড়কের জাফরপুর মাদ্রাসা সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শান্ত আলী সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের বকুল আলীর ছেলে ও আহত রায়হান আলী একই গ্রামের বাবুলের ছেলে। এরমধ্যে নিহত শান্ত ছিলেন টাইলস মিস্ত্রী ও আহত রায়হান ইলেকট্রিক মিস্ত্রী। তারা দুজন সম্পর্কে আপন চাচাতো ভাই।

আহত রায়হানের পরিবার সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে নিজ বাড়ি থেকে রায়হানের মোটরসাইকেল যোগে দুজন চুয়াডাঙ্গা শহরে কাজে যাচ্ছিলেন। মোটরসাইকেলের চালাচ্ছিলেন রায়হান। এসময় জাফরপুর মাদ্রাসা সংলগ্ন স্থানে পৌছালে ইজিবাইক-পাখিভ্যান ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে শান্ত আলী ও রায়হান আলী নামের দুজনই গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শান্ত মারা যায়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, আহত অবস্থায় দুজনকে নিয়ে আসলে কিছুক্ষন পরই জরুরি বিভাগে চিকিৎসারত অবস্থায় শান্ত আলীর মৃত্যু হয়। আহত রায়হানের মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ শেখ সেকেন্দার আলী বলেন, ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেক যুবক। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধিন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ