শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

রায়পুরায় উপজেলা নির্বাচন স্থগিত

নিজস্ব প্রতিবেদক: আগামী ২৯ মে তৃতীয় ধাপে অনুষ্ঠেয় নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। আজ বৃহস্পতিবার (২৩ মে) নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত উপ-সচিব মো: আতিয়ার রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

ঢাকা অঞ্চলের অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা এবং রায়পুরা উপজেলা নির্বাচনে রিটার্নিং অফিসার মো: মোশারফ হোসেন জানান, তালা প্রতিকের ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া নিহতের ঘটনায় নরসিংদীর রায়পুরা উপজেলায় সকল পদে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। সর্বসাধারণের জ্ঞাতার্থে শীঘ্রই গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

এর আগে বুধবার দুপুরে রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চল পাড়াতলির মামদেরকান্দি এলাকায় নির্বাচনী প্রচারণায় গেলে প্রতিপক্ষ চশমা প্রতিকের ভাইস চেয়ারম্যান প্রার্থী আবিদ হাসান রুবেলের সমর্থকরা হামলা চালায় সুমনসহ তার কর্মী-সমর্থকদের উপর।

এ ঘটনায় হাসপাতালে নেয়ার পথেই মারা যায় ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া। পরিস্থিতি বিবেচনায় ভোট স্থগিতের ঘোষণা দেয় নির্বাচন কমিশন।

রায়পুরা উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছিলেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ