শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

এমপি আনারের মৃত্যুতে ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির শোক

নিজস্ব প্রতিবেদক : সংসদ সদস্য এবং ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল আজিম (আনার)- এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সকল সদস্যগণ।

বুধবার ( ২২ মে ) বিকেলে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে এক শোকবার্তা প্রদান করে ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

এতে শোক বার্তায় বলা হয়েছে, “অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ঝিনাইদহ ৪ আসনের মাননীয় সংসদ সদস্য ও সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, কালিগঞ্জ উপজেলা শাখা মো. আনোয়ারুল আজীম (আনার) এমপি ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )।

জনপ্রতিনিধি হিসেবে তিনি অত্যন্ত সৎ, দক্ষ ও জনপ্রিয় ছিলেন। সদালাপী এই সহকর্মীকে হারিয়ে ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সকল সদস্যবৃন্দ গভীর ভাবে শোকাহত।

ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির পক্ষ থেকে পরম করুণাময় মহান আল্লাহর নিকট মো. আনোয়ারুল আজীম আনার এমপির রুহের মাগফেরাত কামনা করছি এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করছি।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ