শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

জেলা পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কাজ থেকে বিরত থাকার আহ্বান

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোঃ মনজুর রহমান বিপিএম, পিপিএম (বার) বলেছেন,আমাদের পুলিশের ইউনিফর্মের মর্যাদা এবং মৌলভীবাজার জেলা পুলিশের ভাবমূর্তি যাতে কোনভাবে ক্ষুন্ন না হয় সেদিক বিবেচনা করে দায়িত্ব পালন করতে হবে।

ষষ্ঠ উপজেলা পরিষদের ২য় দফার নির্বাচন-২০২৪ উপলক্ষে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় মোতায়েনকৃত অফিসার ও ফোর্সদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সোমবার (২০ মে) সকাল সাড়ে ১০ টার দিকে রাজনগর থানা প্রাঙ্গনে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ মনজুর রহমান বিপিএম, পিপিএম (বার)।

পুলিশ সুপার আরো বলেন, “আমরা এর আগের ধাপের উপজেলা নির্বাচন এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ সম্পন্ন করেছি। এই নির্বাচনেও আমাদের এই ধারাবাহিকতা বজায় রেখে নিজেদের দায়িত্ব পালন করতে হবে।

ব্রিফিং প্যারেডে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ পদোন্নতি প্রাপ্ত সুপার) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমল হোসেন, রাজনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক সহ নির্বাচন ডিউটিতে মোতায়েনকৃত অফিসার-ফোর্সবৃন্দগন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ