শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

রায়পুরায় মালবাহী ট্রেন লাইনচ্যুত

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি॥

নরসিংদীর রায়পুরার শ্রীনিধি রেলস্টেশনের আউটারে ঢাকাগামী কনটেইনারবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। ফলে এই লাইন দিয়ে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

সোমবার (২০ মে) দুপুর সাড়ে ১২টার দিকে রায়পুরার শ্রীনিধি রেলস্টেশনের আউটার মহিষমারা এলাকায় এ ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্রে জানা যায়, সকালে চট্টগ্রাম থেকে একটি কনটেইনারবাহী ট্রেন ঢাকা যাচ্ছিল। নরসিংদীর রায়পুরার শ্রীনিধি রেলস্টেশনের আউটার মহিষমারা এলাকায় পৌঁছলে এর দুটি বগি লাইনচ্যুত হয়ে যায়। বর্তমানে ওই লাইন দিয়ে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। খবর পেয়ে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে।

স্টেশন মাস্টার রেজুয়ান জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। একটি লাইন দিয়ে রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে। লাইনচ্যুত হওয়া বগি উদ্ধারের কাজ চলছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ