মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
শিরোনাম
বন বিভাগের গাছ কেটে রিসোর্টের রাস্তা নির্মাণ, ঝুঁকিতে কুয়াকাটা বেড়িবাঁধ নরসিংদীতে হত্যাসহ ২৯ মামলা আসামিকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন সূচকের পতনে লেনদেন শেষ নূন্যতম মজুরি ৩২ হাজার করার প্রস্তাব শ্রমিক প্রতিনিধিদের, ৪ দিন সময় নিলো মালিকপক্ষ শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৩১তম এজিএম অনুষ্ঠিত পাসপোর্টে নয়, হাসিনাকে বন্দিবিনিময় চুক্তির মাধ্যমে আনা হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী যাত্রীবাহী বাসে মিলল ১৪ কেজি গাঁজা, গ্রেপ্তার ২ মঙ্গলবার তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী, যোগ দেবেন কপ-৩১ সম্মেলনে
advertisement
সারাদেশ

সিরাজগঞ্জ চৌহালীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের চৌহালী উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসারের আয়োজনে ভোট গ্রহণে কর্মকর্তাদের দিনব্যাপী নির্বাচনি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ৭টি ইউনিয়নে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের নিয়ে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

রোববার (১৯ মে) সকালে উপজেলার চৌহালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের হলরুমে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি দপ্তরের কর্মকর্তাদের মধ্যে থেকে প্রিজাইডিং কর্মকর্তা,সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও পোলিং ১২০১ জন কর্মকর্তারা প্রশিক্ষণে অংশ নেন।

চৌহালী উপজেলার নির্বাহী অফিসার মাহবুব হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক লিটুস লরেন্স চিরান । বিশেষ অতিথি, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শ্যামল কুমার দত্ত, ও উপজেলা নির্বাচন অফিসার মো. আব্দুল বাতেনসহ নির্বাচন অফিসের কর্মকর্তা/ কর্মচারী বৃন্দ।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ