মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
শিরোনাম
বন বিভাগের গাছ কেটে রিসোর্টের রাস্তা নির্মাণ, ঝুঁকিতে কুয়াকাটা বেড়িবাঁধ নরসিংদীতে হত্যাসহ ২৯ মামলা আসামিকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন সূচকের পতনে লেনদেন শেষ নূন্যতম মজুরি ৩২ হাজার করার প্রস্তাব শ্রমিক প্রতিনিধিদের, ৪ দিন সময় নিলো মালিকপক্ষ শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৩১তম এজিএম অনুষ্ঠিত পাসপোর্টে নয়, হাসিনাকে বন্দিবিনিময় চুক্তির মাধ্যমে আনা হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী যাত্রীবাহী বাসে মিলল ১৪ কেজি গাঁজা, গ্রেপ্তার ২ মঙ্গলবার তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী, যোগ দেবেন কপ-৩১ সম্মেলনে
advertisement
সারাদেশ

শ্রীমঙ্গলে প্রতিবন্ধী শিশুকে মা-বাবা কীটনাশক খাইয়ে হত্যা

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আড়াই বছরের প্রতিবন্ধী শিশুকে বিষ ( কীটনাশক )খাইয়ে হত্যা করেছেন মা-বাবা। এমন লোমহর্ষক ঘটনাটি ঘটেছে উপজেলার ভূনবীর ইউনিয়নের রাজ পাড়া গ্রামে। শুক্রবার (১৭ মে) রাতে শিশুটি মারা যায়।

ফারিয়া আক্তার নামে ওই মেয়ে শিশুটির বাবার নাম রাশেদ মিয়া ও মা হলেন একই গ্রামের ওয়াসিত মিয়ার মেয়ে শাপলা বেগম। রাশেদ ওই গ্রামের ফয়জল মিয়ার ছেলে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী মেডিকেল অফিসার আব্দুর রউফ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পুলিশ জানায়, ফারিয়া নামে আড়াই বছরের শিশুটি জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী ছিল। সে চলাফেরা করতে পারত না, বিছানায় শুয়ে থাকত। এতে শিশুর মা-বাবা ধৈর্যহারা হয়ে পড়েন। তারা প্রায় সময় ফারিয়াকে অবহেলা করে ঘরের বাইরেও ফেলে রাখতেন।

শুক্রবার বিকালে ফারিয়ার মুখে কীটনাশক ঢেলে দেন ওই দম্পতি। পরে ফারিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন তারা। সেখান থেকে মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে মেয়েটি মারা যায়। মেয়ের লাশ বাড়িতে এনে দাফনের চেষ্টা করেন তারা। কিন্তু ইতিমধ্যে বিষ খাওয়ানোর খবর এলাকায় ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে ফারিয়ার মা-বাবা ও নানি পালিয়ে যান। পরে পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনায় ফারিয়ার নানা ওয়াসিত মিয়া বাদী হয়ে থানায় মামলা করেন।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান ভূষণ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফারিয়া নামে আড়াই বছরের শিশুটি প্রতিবন্ধী হওয়ার কারণে তার মা-বাবা কীটনাশক খাইয়ে হত্যা করেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ