শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

সাতক্ষীরায় ধান বোঝাই ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত আহত ৭

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা : সাতক্ষীরার তালায় ধান বোঝাই ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে উল্টে দুই শ্রমিক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও ৭ জন শ্রমিক।

শনিবার (১৭) সকাল সাড়ে ৬টার দিকে খুলনা-পাইকগাছা সড়কের তালা হরিশ্চেন্দ্রকাটি সরদার বাড়ি বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরন করেন। নিহতরা হলেন, খুলনার কয়রা উপজেলার বগা গ্রামের তালেব গাজীর ছেলে সাইদুল গাজী (৩৮) মন্দারবাড়িয়া গ্রামের তোফাজ্জেল সরদারের ছেলে মনিরুল ইসলাম (৩০) ।

আহত ধানকাটা শ্রমিক জাহিদুল ইসলাম জানান, কয়রা এলাকা থেকে তারা ১৩ জন শ্রমিক গোপালগঞ্জ এলাকায় ধান কেটে মজুরী হিসাবে ২৫ থেকে ৩০ মন ধান পায়। তারা ওই ধান নিয়ে ট্রাকযোগে (যশোর-ট-১১৩৭৮৫ ) বাড়ি ফেরার পথে তালা উপজেলার হরিশ্চেন্দ্র কাটি সরদার বাড়ি বটতলা এলাকায় সড়ক দূর্ঘটনায় কবলে পড়ে ঘটনাস্থলে সাইদুল গাজী ও মনিরুল ইসলাম নিহত হয়।

স্থানীয়রা জানান, খুলনা-পাইকগাছা সড়কের সড়কের দুই ধারে সম্প্রসারনের জন্য খুড়ে রাখার কারণে মুলত: এই দূর্ঘটনাটি ঘটেছে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, সড়ক দূর্ঘটনায় নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে এ সময় ট্রাক চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ