শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

শেরপুরে সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু

আল আমিন, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে অটোরিকশার সাথে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। শুক্রবার (১৭ মে) বিকেলে উপজেলার গোসাইপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন -শ্রীবরদী উপজেলার কুড়িকাহনিয়া গ্রামের তারা মিয়ার ছেলে দশম শ্রেণিতে পড়ুয়া ফয়সাল আহম্মেদ রনি ওরফে বাবু (১৬) ও একই এলাকার জাহাঙ্গীর আলম মুকুলের ছেলে হৃদয় (১৭)। হৃদয় এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন এবার।

একই গ্রামের মাসুদ রানার ছেলে তৌহিদুর রহমানকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে পুলিশ জানায়, ফয়সাল, হৃদয়সহ ছয় বন্ধু মিলে তিন মোটরসাইকেলযোগে শ্রীবরদীর কুড়িকাহনিয়া গ্রাম থেকে জামালপুরের বকশীগঞ্জ যাওয়ার পথে গোসাইপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর গুরুতর অবস্থায় হৃদয়কে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ফয়সালকে জেলা সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। গুরুতর অবস্থায় তৌহিদুর রহমানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী জানিয়েছেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ