বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম
advertisement
কর্পোরেট

এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

এসবিএসি ব্যাংক পিএলসির শরিয়াহ সুপারভাইজরি কমিটির ১৩তম সভা বুধবার (২৩ সেপ্টেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভা শেষে ব্যাংকের নতুন চেয়ারম্যান প্রফেসর মোঃ মাকছুদুর রহমান সরকার এফসিএমএ-কে শুভেচ্ছা জানান এসবিএসি ব্যাংক শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন আযহারী ও ড. মোহাম্মদ মোস্তফা হোসাইন।

এসময়ে এসবিএসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এস. এম. মাঈনুল কবীর, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাইয়ুম চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আলতাফ হোসেন ভুঁইয়া, রিটেইল ডিস্ট্রিবিউশন বিভাগের প্রধান ও এসইভিপি মোঃ রাশেদ আকতার, ফাইন্যান্স ডিভিশনের প্রধান ও সিএফও মোহাম্মদ আমিনুল হক, ইসলামিক ব্যাংকিং ডিভিশনের প্রধান ও এভিপি সৈয়দ সাকিবুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ