বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু

ময়মনসিংহের ফুলবাড়ীয়া ভীমরুলের কামড়ে দাদি ও তার দেড় বছর বয়সী নাতনির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার বাদিহাটি পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, বৃহস্পতিবার সকালে পুকুরপাড়ে গেলে হঠাৎ ভীমরুলের আক্রমণে গুরুতর আহত হন ৬২ বছর বয়সী দাদি সুমারি খাতুন ও তার কোলে থাকা দেড় বছর বয়সী নাতনি আদিবা। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেলে নেওয়া হয়। ময়মনসিংহ মেডিকেলে শিশুটিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

অপর দিকে, সুমারি খাতুনের অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নেওয়ার পথিমধ্যে দুপুর সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।

নিহতদের নিকটাত্মীয় সামিউল মুশফিক এই মর্মান্তিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পুকুরপাড় থেকে ভীমরুলের আক্রমনের শিকার হন তারা। পরে হাসপাতালে নেওয়া হলেও তাদের বাঁচানো যায়নি।

সর্বশেষ পাওয়া সংবাদ