সোমবার, ০৬ জুলাই ২০২৬
সোমবার, ০৬ জুলাই ২০২৬
শিরোনাম
শনিবারের মধ্যে বেসরকারি ক্লিনিকে লেবার রুম বাধ্যতামূলক, না হলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী ১২ জুলাই সোনালী লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা প্রজ্ঞাপন জারি - নিয়োগ পেলেন ২৭তম বিসিএসের আরও ৭৭ জন বিশ্বকাপ চলাকালে স্টেডিয়ামের কাছ থেকে ৬০০টির বেশি ড্রোন জব্দ করেছে এফবিআই সিরাজগঞ্জে সব সরকারি সিসি ক্যামেরা বিকল নিউইয়র্কে অপহরণ ও নির্যাতনের দায়ে বাংলাদেশি নারী দোষী সাব্যস্ত ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরেছেন ৫০ বাংলাদেশি প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ দিনব্যাপী বিসিক বর্ষা মেলা শুরু রোনালদোর 'লাস্ট ড্যান্স' নাকি ইয়ামালের রাজত্ব? টেক্সাসে আজ ফুটবল বিশ্বের চোখ!
advertisement
সারাদেশ

সাতক্ষীরায় তালায় ট্রাক উল্টে নিহত ২, আহত ১১

কর্পোরেট সংবাদ ডেস্ক : সাতক্ষীরার তালায় ট্রাক উল্টে দুই শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১১ শ্রমিক। শনিবার (১৮ মে) সকাল ৬ টার দিকে খুলনা-পাইকগাছা সড়কের হরিশচন্দ্রকাটী সরদারবাড়ী বটতলা এলাকায়। নিহতরা হলেন কয়রা উপজেলার বগা গ্রামের তালেব গাজীর ছেলে সাইদুল গাজী (৩৮) ও মন্দারবাড়িয়া গ্রামের তোফাজ্ঝেল সরদারের ছেলে মনিরুল ইসলাম (৩০)। পুলিশ ঘটনা স্থল থেকে লাশ উদ্ধার করেছে।

আলামিন সরদার নামে শ্রমিককে তালা হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
কয়রা এলাকার শ্রমিক জাহিদুল ইসলাম জানান , কয়রা এলাকা থেকে ১৩ জন শ্রমিক গোপালগঞ্জ এলাকায় ধান কাটতে গিয়েছিলাম মজুরী হিসাবে তারা ২০ থেকে ৩০ মন ধান পায় ।ধান নিয়ে (যশোর ট-১১-৩৭৮৫) ট্রাকে বাড়ি ফেরার পথে শনিবার সকালে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থল সাইদুর ও মনি নিহত হয়। স্থানীয়রা জানান, সড়কের দুই ধারের রাস্তা সম্প্রসারণের জন্য রাস্তা খুঁড়ে রাখার কারণে মূলত এই দুর্ঘটনা ঘটেছে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় নিহত দুইজনের লাশ উদ্ধার করে পোস্টমোর্টেমের জন্য পাঠানো হচ্ছে এবং ট্রাকটি আটক করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ