শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

দেশের উন্নয়ন বিএনপির সহ্য হচ্ছে না: আইনমন্ত্রী

কর্পোরেট সংবাদ ডেস্ক : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘এখন বাংলাদেশের উন্নয়ন হচ্ছে। এই উন্নয়নের বিষয়টি মির্জা ফখরুলসহ বিএনপির সহ্য হচ্ছে না। এজন্য তাদের মাথা খারাপ হয়ে গেছে।’
আজ শুক্রবার (১৭ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার বনগজ-কৃষ্ণনগর সড়কে তিতাস নদীর ওপর নির্মাণাধীন সেতুর কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত যখন বিএনপি সরকার বাংলাদেশ শাসন করেছে তখন তারা যুদ্ধাপরাধী, রাজাকার, আল-বদরদের নিয়ে পাকিস্তানের দালাল হয়ে এ দেশের জনগণকে শোষণ করতো। শাসন ও অত্যাচার করতো।’

এর আগে আইনমন্ত্রী ঢাকা থেকে মহানগর প্রভাতী ট্রেনযোগে তার নিজ নির্বাচনি এলাকা আখাউড়ায় আসেন। এ সময় আইন মন্ত্রণালয়ের সচিব গোলাম সারওয়ার, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজলসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী সেখান থেকে তার গ্রামের বাড়ি কসবা উপজেলার পানিয়ারূপের উদ্দেশে রওনা দেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ