শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

কুলাউড়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কুলাউড়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যার ১২ ঘন্টার মধ্যেই ২ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৫ মে) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ব্রাহ্মণবাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার হাজীপুর ইউনিয়নের রজনপুর এলাকার মৃত আফতার আলীর ছেলে মিসির আলী (৫০) ও একই এলাকার মুসাহেদ আলীর ছেলে আবুল হোসেন (৩৫)।

বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ জানান, বুধবার দুপুর ১২টার দিকে জমিসংক্রান্ত বিরোধের জেরে মিছির আলী গং আছকির মিয়াকে (৬০) পিটিয়ে হত্যা করে পালিয়ে যায়।

অবশেষে ঘটনার ১২ ঘন্টার মধ্যেই রাত সাড়ে ১০টার দিকে মিছির আলী গংয়ের দু’জন পালিয়ে যাওয়ার সময় তার নেতৃত্বে এসআই আমির হোসেন সঙ্গীয় পুলিশ ফোর্সসহ অভিযান চালিয়ে ব্রাহ্মণবাজার থেকে হত্যা মামলার ২য় ও ৩য় আসামিকে গ্রেপ্তার করে।

তিনি আরও জানান, নিহত আছকির মিয়ার ভাই আছকর আলী বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলার প্রধান আসামিসহ অন্যান্যদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ