সোমবার, ০৬ জুলাই ২০২৬
সোমবার, ০৬ জুলাই ২০২৬
শিরোনাম
জুন মাসে ‘ভুতুড়ে বিলের’ পেছনে করণিক ভুল ও বাড়তি ব্যবহার: বিদ্যুৎ সচিব বাংলাদেশের উন্নয়নযাত্রায় পাশে থাকার প্রতিশ্রুতি জাইকা প্রেসিডেন্টের জাতীয় বাজেট ২৬-২৭ - ব্যবসা ও বিনিয়োগের ওপর প্রভাব শীর্ষক বিজিসিসিআই-এর সেমিনার অনুষ্ঠিত আইপিডিসি ফাইন্যান্সের ক্রেডিট রেটিং সম্পন্ন নড়াইলে ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার, লুণ্ঠিত স্বর্ণ উদ্ধার প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ জানালেন যুবরাজ সালমান ছোট বোনকে ডুবতে দেখে পুকুরে ঝাঁপ বড় বোনের, দু'জনের মৃত্যু শিশু আসমা ধর্ষণ ও হত্যার দায়ে চাচাতো ভাইয়ের মৃত্যুদন্ড অধরাই রয়ে গেল বিশ্বকাপ - আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার শনিবারের মধ্যে বেসরকারি ক্লিনিকে লেবার রুম বাধ্যতামূলক, না হলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী
advertisement
সারাদেশ

গাজীপুরে মার্কেট ও টিনশেড বসতবাড়িতে আগুন

নিজেস্ব প্রতিবেদক: গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া বাইপাস গরু কাটা ব্রীজ এলাকায় কয়েকটি মার্কেট ও শতাধিক টিনশেড বাড়িতে আগুন লেগে ঘর পুড়ে গেছে।

বৃহস্পতিবার (১৬ মে) রাত ৩ টার সময় একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। ভোগড়া ডিজিটাল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো.রুহুল আমিন মোল্লা জানান, ভোগড়া বাইপাছ এলাকার স্থানীয় রফি মাতবরসহ কয়েক জনের জমি ভাড়ানিয়ে নিমাণকৃত মার্কেট ও টিনশেডের বাসা বাড়িতে আগুন লাগে।

খবর পেয়ে ভোগড়া ডিজিটাল ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নির্ভর এর কাজ শুরু করলে আগুনের ভয়াবহতা বৃদ্ধি পেলে তাদের আরো একটি ইউনিট সংযুক্ত হয়। পরবর্তীতে আগুনের ভয়াবহতা আরো বৃদ্ধি পেলে কোনাবাড়ী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট সংযুক্ত হয়ে মোট ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে কয়েকটি মার্কেটের দোকানের সমস্ত মালামাল ও শতাধিক টিনশেড ঘরের কক্ষ ও আসবাপত্র পুড়ে গেছে, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।

অগ্নি কান্ডের ঘটনা ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে থাকায় রাত তিনটা থেকে পাঁচটা পর্যন্ত ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সর্বশেষ পাওয়া সংবাদ