শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

গাংনীর আমিন মিস্টান্ন ভান্ডারের মালিককে ১ লাখ টাকা জরিমানা

সেলিম রেজা,মেহেরপুর প্রতিনিধি : নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি এবং স্বাস্থ্যবিধি অমান্য করার অভিযােগে মেহেরপুরের গাংনী উপজেলা শহরের মেসার্স আমিন মিস্টান্ন ভান্ডারের মালিক রাশিদুল ইসলামকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৫ মে), দুপুরের দিকে জাতীয় ভােক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মেহেরপুর জেলা কার্যালয়ের একটিদল অভিযান চালিয়ে জরিমানা আদায় করে। অভিযান পরিচালনা করেন, জাতীয় ভােক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ।

অভিযান সূত্রে জানা গেছে, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি এবং অব্যবস্থাপনার অভিযোগে জাতীয় ভােক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৩৯ ধারা অনুযায়ী মেসার্স আমিন মিস্টান্ন ভান্ডারের মালিক রাশিদুল ইসলামকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সময়ে ৫০ কেজি পঁচা মিষ্টি বিনষ্ট করা হয়েছে।

অভিযানে আরও উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা কৃষি বিপণন কর্মকর্তা আব্দুর রাজ্জাক, গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানেটারি ইন্সেপেক্টর মশিউর রহমান ও জেলা পুলিশের একটি দল।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ