শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

রায়গঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ মে) সকালে চান্দাইকোনা খাদ্য গুদামে ধান চাল সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খান।

এ সময় উপস্থিত ছিলেন-জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হান্নান খান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নিয়ামুল হক, উপজেলা খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম, চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক এসএম নজরুল ইসলাম, চাল কল মালিক সমিতির সদস্য আবদুল মোত্তালেব, আরিফুল ইসলাম সহ আরো অনেকে।

চলতি মৌসুমে ৩২ টাকা কেজি দরে ১ হাজার ২৫২ মেট্রিক টন ধান ও ৪৫ টাকা কেজি দরে ১০ হাজার ৫২০ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহ করা হবে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত ধান ও চাল সংগ্রহের কার্যক্রম চলবে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ