শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

কাশিমপুরে ডাকাতি, চীনা নাগরিক আহত

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কাশিমপুরে বাড়ীর মালিকের মাথায় অস্ত্র ঠেকিয়ে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (১৩ মে) দিবাগত রাত ১ টার দিকে মাধবপুর এলাকার মিয়াজুদ্দিন মিয়নের বাড়িতে এই ঘটনা ঘটে।

এ সময় ডাকাত দলের সদস্যরা আট লক্ষ টাকার নগদ অর্থ এবং কয়েক ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।

বাড়ীর মালিক মিয়ন জানায়, সোমবার রাতে ৭/৮ জনের সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা জানালার গ্রিল কেটে বাড়ীতে প্রবেশ করে। আমার মাথায় অস্ত্র ঠেকিয়ে আমার হাত মুখ বেধে জিম্মি করে স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ আট লক্ষ টাকা ছিনিয়ে নেয়।

পরে তারা আমার ফ্লাটের নিচ তলা থাকা একজন চায়না নাগরিকের রুমে নিয়ে যায়, সেখানে সে দরজা না খুলতে চাইলে লক ভেঙে ভেতরে প্রবেশ করে তাকে মাথায় আঘাত রক্তাক্ত করে। চায়না নাগরিক এসময় নিচে পড়ে গেলে তার ঘর তছনছ করে তারা পালিয়ে যায়।

চায়না নাগরিকের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনারসহ ডিবির একটি তদন্তদল ঘটনা স্থল পরিদর্শন করেন। এসময় পুলিশ জানিয়েছে, তদন্ত করে অতিদ্রুত আমরা ব্যবস্থা নিব।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ