শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

নড়াইলে ভুয়া চিকিৎসকে ৫০ হাজার টাকা জরিমানা

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে ব্যবস্থাপত্রে নিয়ম বহির্ভূতভাবে বিভিন্ন অ্যান্টিবায়োটিক লেখার কারণে মহাদেব বিশ্বাস নামে এক ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৩ মে ) বিকালে নড়াইল সদর হাসপাতালের সামনে আরোগ্য নিকেতন স্বাস্থ্য সেবা পরামর্শ কেন্দ্রে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদর উপজেলার এসিল্যান্ড দেবাশীষ অধিকারী। জানা গেছে, নড়াইল সদর হাসপাতালের সামনে দীর্ঘদিন ধরে ‘আরোগ্য নিকেতন স্বাস্থ্য সেবা পরামর্শ কেন্দ্র’ খুলে মানুষের সাথে প্রতারণা করতো এই মহাদেব।

তিনি একজন মেডিকেল রিপ্রেজেনটেটিভ হয়ে নিয়ম বহির্ভূতভাবে রোগীদের চিকিৎসার ব্যবস্থাপত্রে স্টেরয়েড,এন্টি হাইপারটেনসিভ,এন্টি ডিপ্রেসেন্ট,এন্টিবায়োটিক ঔষধ প্রেসক্রিপশন লেখেন। যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিকর ছিল। তাই মেডিকেল রিপ্রেজেনটেটিভ এই মহাদেবকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে নড়াইল সিভিল সার্জন ডা: সাজেদা বেগম পলিন বলেন, মহাদেব বিশ্বাস একজন মেডিকেল রিপ্রেজেনটেটিভ হয়ে নিয়ম বহির্ভূতভাবে রোগীদের চিকিৎসার ব্যবস্থাপত্রে স্টেরয়েড, এন্টি হাইপারটেনসিভ,এন্টি ডিপ্রেসেন্ট,এন্টিবায়োটিকসহ বিভিন্ন ঔষধ প্রেসক্রিপশন করেন। যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিকর ছিল। তাই তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা:শুভাশিস বিশ্বাস,ডা:শামীমুর রহমানসহ স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ