সোমবার, ০৬ জুলাই ২০২৬
সোমবার, ০৬ জুলাই ২০২৬
শিরোনাম
গুলশান-বনানী-বারিধারা লেক দূষণমুক্ত করতে প্রধানমন্ত্রীর সমন্বিত কাজের নির্দেশ সূচকের উত্থানে লেনদেন শেষ এনআইডি সংশোধনে ‘ঘ’ ক্যাটাগরির আবেদন ইসিতে, ৬ ক্যাটাগরির আবেদন স্থগিত ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত সিএনজি-কাভার্ডভ্যানের সংঘর্ষে আলিম পরীক্ষার্থীর মৃত্যু জুন মাসে ‘ভুতুড়ে বিলের’ পেছনে করণিক ভুল ও বাড়তি ব্যবহার: বিদ্যুৎ সচিব বাংলাদেশের উন্নয়নযাত্রায় পাশে থাকার প্রতিশ্রুতি জাইকা প্রেসিডেন্টের জাতীয় বাজেট ২৬-২৭ - ব্যবসা ও বিনিয়োগের ওপর প্রভাব শীর্ষক বিজিসিসিআই-এর সেমিনার অনুষ্ঠিত আইপিডিসি ফাইন্যান্সের ক্রেডিট রেটিং সম্পন্ন নড়াইলে ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার, লুণ্ঠিত স্বর্ণ উদ্ধার
advertisement
সারাদেশ

বিদ্যুৎ লাইনের কাজ করতে গিয়ে লাইনম্যানের মৃত্য

মোহাম্মদ রিদুয়ান হাফিজ কক্সবাজার প্রতিনিধি: মহেশখালী চালিয়াতলীস্থ পল্লী বিদ্যুৎ এর ১১ হাজার ভোল্টের সংযোগ লাইনে কাজ করতে গিয়ে রুপম দাশ (৪৯) নামের এক লাইনম্যানের মৃত্য হয়েছে।

সোমবার (১৩ মে) রাত ১১ টার সময় মহেশখালী চালিয়াতলীস্থ বিদ্যুৎ লাইনে কাজ করার সময় অসতর্কতাবশত বিদ্যুৎ চলে আসলে রুপম দাশ বিদ্যুৎ এর তারে জড়িয়ে আহত হয়।পরে তাকে উদ্ধার করে বদরখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুপম দাশকে মৃত্য ঘোষণা করে।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন চকরিয়া জোনাল অফিসের ডিজিএম সাদেকুল ইসলাম।তিনি জানান,রুপম দাশ চকরিয়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিস শাখার একজন সিনিয়র লাইনম্যান ছিলেন।চকরিয়া-মহেশখালী সংযোগ লাইনে কাজ করতে গিয়ে তার মৃত্যু হয়েছে তা সহকর্মীদের সূত্রে জানা গেছে।তিনি আরো বলেন,তার লাশ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হয়েছে।

নিহত রুপম দাশের বাড়ি চট্রগ্রামের দোহাজারী এলাকায় বলে জানা গেছে।তিনি দীর্ঘ দিন চকরিয়া ও মহেশখালী পল্লী বিদ্যুৎ জোনাল অফিস শাখার একজন সিনিয়র লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ