সোমবার, ০৬ জুলাই ২০২৬
সোমবার, ০৬ জুলাই ২০২৬
শিরোনাম
গুলশান-বনানী-বারিধারা লেক দূষণমুক্ত করতে প্রধানমন্ত্রীর সমন্বিত কাজের নির্দেশ সূচকের উত্থানে লেনদেন শেষ এনআইডি সংশোধনে ‘ঘ’ ক্যাটাগরির আবেদন ইসিতে, ৬ ক্যাটাগরির আবেদন স্থগিত ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত সিএনজি-কাভার্ডভ্যানের সংঘর্ষে আলিম পরীক্ষার্থীর মৃত্যু জুন মাসে ‘ভুতুড়ে বিলের’ পেছনে করণিক ভুল ও বাড়তি ব্যবহার: বিদ্যুৎ সচিব বাংলাদেশের উন্নয়নযাত্রায় পাশে থাকার প্রতিশ্রুতি জাইকা প্রেসিডেন্টের জাতীয় বাজেট ২৬-২৭ - ব্যবসা ও বিনিয়োগের ওপর প্রভাব শীর্ষক বিজিসিসিআই-এর সেমিনার অনুষ্ঠিত আইপিডিসি ফাইন্যান্সের ক্রেডিট রেটিং সম্পন্ন নড়াইলে ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার, লুণ্ঠিত স্বর্ণ উদ্ধার
advertisement
সারাদেশ

মোটরসাইকেল কিনে না দেওয়ায় কিশোরের আত্মহত্যা

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলায় মোটরসাইকেল কিনে না দেওয়ায় কোমরের বেল্ট দিয়ে গলায় ফাঁস নিয়ে আরমান খান (১৫) নামে এক কিশোর আত্মহত্যা করেছে।

রোববার (১২ মে) বিকেল সাড়ে ৫টার দিকে কালিয়া পৌরসভার গোবিন্দনগর গ্রামে এ ঘটনা ঘটে।

কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আরমান খান কালিয়া পৌরসভার গোবিন্দনগর গ্রামের মো. হান্নান খানের ছেলে। সে কালিয়া সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

নাম প্রকাশে অনিচ্ছুক নিহতের এক প্রতিবেশী জানান, আরমান এর আগেও একবার মোটরসাইকেল কিনে না দেওয়ার জন্য বিষপান করেছিল। সে সময় তার বাবা তাকে একটি মোটরসাইকেল কিনে দিয়েছিল। এরপর সে আবারও একটি নতুন মোটরসাইকেল কিনে দেওয়ার দাবিতে পরিবারকে চাপ প্রয়োগ করে আসছিল। পরে রোববার বিকেলে নিজ বসতঘরের থাকার রুমে সাউন্ডবক্স চালিয়ে প্যান্টের বেল্ট দিয়ে ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে আরমান।

এ বিষয়ে কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন জানান, নিহতের পরিবারের লোকজন থানায় এসে ঘটনাটি জানালে পরে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। নিহত আরমানের পরিবারের বক্তব্য-ছেলেটির মাথায় সমস্যা আছে যে কারণে সে গলায় ফাঁস নিয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

সর্বশেষ পাওয়া সংবাদ