সোমবার, ০৬ জুলাই ২০২৬
সোমবার, ০৬ জুলাই ২০২৬
শিরোনাম
গুলশান-বনানী-বারিধারা লেক দূষণমুক্ত করতে প্রধানমন্ত্রীর সমন্বিত কাজের নির্দেশ সূচকের উত্থানে লেনদেন শেষ এনআইডি সংশোধনে ‘ঘ’ ক্যাটাগরির আবেদন ইসিতে, ৬ ক্যাটাগরির আবেদন স্থগিত ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত সিএনজি-কাভার্ডভ্যানের সংঘর্ষে আলিম পরীক্ষার্থীর মৃত্যু জুন মাসে ‘ভুতুড়ে বিলের’ পেছনে করণিক ভুল ও বাড়তি ব্যবহার: বিদ্যুৎ সচিব বাংলাদেশের উন্নয়নযাত্রায় পাশে থাকার প্রতিশ্রুতি জাইকা প্রেসিডেন্টের জাতীয় বাজেট ২৬-২৭ - ব্যবসা ও বিনিয়োগের ওপর প্রভাব শীর্ষক বিজিসিসিআই-এর সেমিনার অনুষ্ঠিত আইপিডিসি ফাইন্যান্সের ক্রেডিট রেটিং সম্পন্ন নড়াইলে ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার, লুণ্ঠিত স্বর্ণ উদ্ধার
advertisement
সারাদেশ

মামার স্বার্থে ভাগিনা নির্বাচন প্রত্যাহার

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মামাকে সমর্থন দিয়ে প্রার্থীতা প্রত্যাহার করেছেন ভাগিনা। রবিবার (১২ মে) দুপুরে শহরের মহসিন অডিটোরিয়ামে জনাকীর্ণ সংবাদ সম্মেলন করে চেয়ারম্যান প্রার্থী আফজাল হক প্রার্থীতা প্রত্যাহার করে বলেন, তার মামা বীর মুক্তিযোদ্ধা আছকির মিয়া এবারের নির্বাচনে অংশগ্রহণ করায় তিনি তার বিবেকের কাছে আটকে যান। একজন মুক্তিযোদ্ধা, বয়োজ্যেষ্ঠ, উপজেলা পরিষদের সাবেক প্রথম চেয়ারম্যান, আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্খিরা অনুরোধ করায় মামার প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে নির্বাচন থেকে প্রার্থীতা প্রত্যাহার করে নেন বলে তিনি জানান।

এসময় তিনি আরও জানান, পরবর্তী নির্বাচনে তিনি আবার প্রার্থী হবেন। তিনি তার সমর্থক, কর্মী, ভক্ত ও শুভাকাঙ্খিসহ সকল ভোটারদের প্রতি অনুরোধ করেন তার মামা দেশের শ্রেষ্ঠ সন্তান একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে ভোট দিয়ে জয়যুক্ত করার। তিনি উপজেলার হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খৃস্টানসহ সকল ধর্মের ও দল-মত নির্বিশেষে সকল ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এ পর্যন্ত তাকে সমর্থন ও সহযোগীতা করার জন্য।

উল্লেখ্য, আগামী ২৯ মে এ উপজেলায় তৃতীয় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন ভাইস চেয়ারম্যান পদে পুরুষ ৪ জন ও মহিলা ৩ জন প্রতিদ্বন্দ্বীতা করবেন বলে জানা যায়।

সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন-চেয়ারম্যান প্রার্থী আছকির মিয়া,উপজেলা আওয়ামীলীগের সিয়ির সহ-সভাপতি ইউছুব আলী, ভূনবীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ রশিদ,কালাপুর ইউনিয়ন পরিষদের চেয়াম্যান মুক্তিযোদ্ধা এম এ মোতলিব, মুক্তিযোদ্ধা আবু শহীদ আব্দুল্লা, শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী কামাল হোসেন, মির্জাপুর ইউনিয়নের সাবেক চেয়াম্যান ফিরোজ মাস্টার,পরিবহন ইউনিয়নের শ্রমিক নেতৃবৃন্দসহ সহস্রাধিক লোকজন।

সর্বশেষ পাওয়া সংবাদ