শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

মৌলভীবাজারে প্রথম রাজনীতির মাঠে ট্রান্সজেন্ডার নেতা

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার জেলা শাখার বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তৃতীয় লিঙ্গের জারা ইসলাম। তিনি মৌলভীবাজার ছাত্র রাজনীতির ইতিহাসে প্রথম তৃতীয় লিঙ্গের ছাত্র নেতা।

শুক্রবার মৌলভীবাজার জেলা শাখার বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সংসদের ২৯তম কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক মাহির শাহরিয়ার রেজার উপস্থিতিতে কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয় প্রশান্ত কৈরী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয় প্রিন্স রায় পিয়াস। কাউন্সিলে ১৭ সদস্য বিশিষ্ট কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয় ছাত্রনেতা জারা ইসলাম।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ভাষা আন্দোলনের অগ্নীগর্ভ থেকে জন্ম নিয়ে দেশের সকল ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি তৃতীয় লিঙ্গের অধিকার সহ গণতান্ত্রিক বিভিন্ন সংগ্রামে বিষদভাবে ভূমিকা রেখে নতুন ও নতুনত্বের ইতিহাস রচনা করেছে। জারা ইসলামকে মৌলভীবাজার জেলার সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত করা প্রগতিশীল ছাত্র আন্দোলনের নতুন অধ্যায়ের সৃষ্টি করেছে।

জারা ইসলাম জেলার শ্রীমঙ্গল উপজেলার, শ্রীমঙ্গল সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হিসেবে অধ্যায়নরত।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ