শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

করতোয়া নদী থেকে ভিক্ষুকের লাশ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের মাকড়কোলা গ্রামের করতোয়া নদী থেকে শাহজাহান আলী (৬০) এক ব্যাক্তির লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ নৌ পুলিশ।’

জানা গেছে, উপজেলার গাড়াদহ ইউনিয়নের বওশাবাড়ি এলাকার ভিক্ষুক শাহজাহান গত শুক্রবার রাতে বাড়ি থেকে বের হয়ে যায়, এরপর তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে সিরাজগঞ্জ নৌ পুলিশ কর্মকর্তা আরিফুল ইসলাম এসে করতোয়া নদী কচুড়ি পানার মধ্যে থেকে তার লাশ উদ্ধার করে।

এদিকে অতিরিক্ত পুলিশ সুপার শাহজাদপুর সার্কেল ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, নিহত শাহজাহান একজন মৃগী রোগী ছিলেন, গত রাতে সে পানির মধ্যে পড়ে মারা যায়। তার শরীরে কোন জখমের আলামত নাই।

এদিকে নদীর পাড়ে লাশ দেখরতে শত শত মানুষের ভীড় জমে। পরে তার লাশ গ্রামের মানুষের কাছে হস্তান্তর করা হয়।’

▐ সর্বশেষ পাওয়া সংবাদ