শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

নড়াইলে গুলিবিদ্ধ সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: দুর্বৃত্তদের গুলিতে আহত নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শিকদার মোস্তফা কামাল (৪৮) মারা গেছেন।

শুক্রবার (১০ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লোহাগড়া উপজেলার কুন্দশি এলাকায় গুলিবিদ্ধ হলে তাকে রাতেই ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। রাস্তাতেই তিনি মারা যান।

নিহত মোস্তফা কামাল শিকদার উপজেলার মঙ্গলহাটা গ্রামের আকরাম হোসেন শিকদারের ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এবং মল্লিকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধায় কুন্দশি এলাকার একটি বাড়িতে শালিসে যান মোস্তফা। শালিস শেষে বাড়ি ফেরার পথে কুন্দশি এলাকার সমির শিকদারের বাড়ির সামনে পৌঁছালে দুর্বৃত্তদের ছোঁড়া গুলিতে আহত হন মোস্তফা কামাল। পরে স্থানীয়রা তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। তবে পথেই তিনি মারা যান।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ