শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

নড়াইলে মোটরসাইকেল কেড়ে নিল কলেজ ছাত্রের প্রাণ

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইল সদর উপজেলায় বেপরোয় গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে প্রাণ গেল মামুন সমাদ্দার (২২) নামে এক কলেজছাত্রের। এসময় মোটরসাইকেলের ধাক্কায় আহত হয় কাজেম আলী (৩৫) নামে আরো এক পথচারী।

শনিবার (১১ মে) সকালে নড়াইল-ফুলতলা সড়কে নড়াইল পৌরসভার ধোপাখোলা এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই কলেজ ছাত্রের।

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাইফুল ইসলাম দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামুন নড়াইল পৌরসভার রঘুনাথপুর গ্রামের বাবলু সমাদ্দারের ছেলে। তিনি নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র। আহত কাজেম আলী নড়াইল পৌরসভার উজিরপুর গ্রামের আজিজ মন্ডলের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালের নির্জন সড়কে নড়াইল থেকে ফুলতলা অভিমুখে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন মামুন। পথিমধ্যে কাড়ার বিলের মাঝ বরাবর উঁচু ব্রিজ অতিক্রমের সময় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এসময় নড়াইলগামী বাইসাইকেল আরোহী মাটি কাটা শ্রমিককে ধাক্কা দিয়ে সড়কে ছিটকে পড়েন তিনি। এতে প্রচণ্ড আঘাত লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুমড়ে মুচড়ে যায় তার মোটরসাইকেল। এ অবস্থায় পথচারিরা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, মামুনের মোটরসাইকেলের ধাক্কায় আহত শ্রমিককে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতাল নেওয়া হয়েছে। আহত কাজেম আলীর বা পা ও ডান হাত ভেঙে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

ওসি মো.সাইফুল ইসলাম বলেন, নিহতের লাশ নড়াইল সদর হাসপাতালে রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ