শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

রাজনগরে কিশোরকে হত্যা

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের রাজনগর উপজেলায় প্রদিপ দেব (১৮) নামে এক কিশোরকে ছুরিকাঘাত করে হত্যা করে পালিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৯ই মে) রাত অনুমান সাড়ে আটটার দিকে উপজেলার ক্ষেমসহস্র গ্রামের কালিবাড়ির পাশে এ ঘটনাটি ঘটে। প্রদিব দেব রাজনগর উপজেলার ক্ষেমসহস্র গ্রামের প্রবাসী পিতা প্রণয় দাসের ছেলে।

এ বিষয়ে রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুছ সালেক বিষয়টি নিশ্চিত করে জানান, কিশোরের বুকের একপাশে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে দুর্বৃত্তরা তাকে হত্যা করে বাড়ির পাশের রাস্তায় ফেলে রেখে পালিয়ে গেছে। তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ