শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

সাতক্ষীরায় ২০ মেট্রিক টন অপরিপক্ক আম বিনষ্ট

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় ২০ মেট্রিক টন অপরিপক্ক আম বিনষ্ট করা হয়েছে।সোমবার (৬ মে) রাত ৯টার দিকে সাতক্ষীরা শহরের পারকুখরালি ও কাটিয়া এলাকা থেকে বৃষ্টি চলাকালিন সময়ে ২০ মে. টন অপরিপক্ক আম জব্দ করে তা বিনষ্ট করা হয়।

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শোয়াইব আহমাদ জানান, জাতীয় গোয়েন্দা সংস্থা)(এনএসআই) এর দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার রাত ৯টা থেকে ১০ টার মধ্যে বৃষ্টি চলাকালীন সময়ে শহরের পারকুখরালি এলাকার আম ব্যবসায়ী আব্দুল ওয়াদুদের ছেলে ইউসুফ আলী ও কাটিয়া এলাকার মুজিবর রহমানের ছেলে আবু বক্কর ছিদ্দিকের গুদামে অভিযান চালানো হয়।

এ সময় ঢাকায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে দুটি ট্রাক ভর্তি অপরিপক্ক ও কেমিক্যাল দিয়ে পাকানো ২০ মে.টন আম জব্দ করা হয়।

এ সময় ভ্রাম্যমান আদালতে ইউসুফ আলী ও আবু বক্কর ছিদ্দিককে ৩০ হাজার টাকা করে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এবং ট্রাক চালক আজিজুল ইসলামকে ২০০০ টাকা করে জরিমানা করা হয়। এ ছাড়া আম বহনে ব্যবহৃত ৮৩২টি প্লাস্টিক ক্যারেট প্রকাশ্য নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। এ ছাড়া আটককৃত ট্রাক দুটি সাতক্ষীরা সদর থানায় আটক রাখার নির্দেশ দেওয়া হয়। পরে ৮৩২ ক্যারেটের ২০ মে.টন আম বুলডোজার দিয়ে নষ্ট করা হয়।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ