শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

সলঙ্গায় হাত-পা বাধা নারীর মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গায় হাত-পা বাধা অরুনা খাতুন (৩৬) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে থানার ভরমোহনী গ্রামের ধান খেত থেকে মরদেহটি উদ্ধার কর হয়।

নিহত অরুনা ভরমোহনী গ্রামের আলাউদ্দিনের তালাকপ্রাপ্ত স্ত্রী। তার বাবার বাড়িও একই গ্রামে। তিনি মৃত গোলবার হোসেনের মেয়ে। তালাকের পর থেকে বাবার বাড়িতেই থাকতেন তিনি।

সলঙ্গা থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক নাজমা খাতুন বলেন, ৮ বছর আগে স্বামীর সঙ্গে অরুনার বিচ্ছেদ হয়। ঘটনার রাতে সাবেক স্বামী আলাউদ্দিন আবারও বিয়ে করার কথা বলে কল করে অরুনাকে ভরমোহনী গ্রামের মাঠে ডেকে নেন। পুলিশের ধারণা, আলাউদ্দিন নিজে অথবা তার লোকজন দিয়ে অরুনাকে হত্যার পর ধান খেতে মরদেহ ফেলে রাখে।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক বলেন, পুলিশ অরুনার বাবার বাড়ির লোকজনের সঙ্গে কথা বলে প্রকৃত খুনি শনাক্তের প্রচেষ্টা করছে। সাবেক স্বামী আলাউদ্দিন পালিয়ে গেছেন। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

▐ সর্বশেষ পাওয়া সংবাদ