শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

শেরপুরে ভারতীয় মদসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

মোঃ শরিফ উদ্দিন, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ৫০ বোতল ভারতীয় মদসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৬ মে) সদর উপজেলার সূর্যদী তেতুলতলা বাজারের শেরপুর-ঢাকা মহাসড়কে অভিযান পরিচালনা করে মদসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

ডিবি অফিস সূত্রে জানা যায়, আজ সোমবার গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই (নিরস্ত্র) মোঃ সাইফুল মালেকের নেতৃত্বে একটি চৌকস অভিযানিক দল সদর উপজেলার সূর্যদী তেতুলতলা বাজারে আংগুর মিয়ার চা দোকানের সামনে শেরপুর-ঢাকা মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে ভারতীয় আমদানী নিষিদ্ধ ৫০ বোতল মদসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- সদর উপজেলার বাধা তেগরিয়া গ্রামের গোপাল মিয়ার পুত্র জিহান (২০), একই গ্রামের নুর ইসলামের পুত্র মোস্তফা কামাল (১৯) ও ঝিনাইগাতী উপজেলার বাঐবাধা গ্রামের রফিজুলের ছেলে ফেরদৌস (১৯)।

গ্রেফতারকৃদের বিরুদ্ধে শেরপুর সদর থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে জেলা ডিবি অফিস।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ