শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

সাংসদ স্ত্রীকে হারিয়ে সভাপতি হলেন আলোচিত বদি

মোহাম্মদ রিদুয়ান হাফিজ কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার ৪ আসনের বর্তমান সংসদ সদস্য শাহিন আক্তারকে পরাজিত করে উখিয়ার মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছে তার স্বামী আব্দুর রহমান বদি। একটি বিদ্যালয়ের নির্বাচনে স্বামী-স্ত্রী অর্থাৎ বর্তমান ও সাবেক সংসদ সদস্যের সভাপতি পদে প্রতিদন্ধিতা করা নিয়ে সর্বত্র সমালোচনার সৃষ্টি হয়েছে।

মরিচ্যা পালং উচ্চ বিদ্যালং ম্যানেজিং কমিটি নির্বাচন ২০২৪ এর প্রিজাইডিং অফিসার ও উখিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ উল্লাহ জানিয়েছেন, রোববার (৫ মে) মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচন ছিলো। এই নির্বাচনে বর্তমান উখিয়া টেকনাফের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি সাহেব সর্বোচ্চ ৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বদির স্ত্রী বর্তমান সংসদ সদস্য শাহিন আক্তার। তিনি পেয়েছে ৩ ভোট।

মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নব নির্বাচিত শিক্ষক প্রতিনিধি সদস্য আব্দুল করিম জানিয়েছেন, মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয়ের সভাপতি পদে তিনি বর্তমান সংসদ সদস্য শাহিন আক্তারের নাম প্রস্তাব করেন। অপর দিকে আরেকজন দাতা সদস্য সাবেক এমপি আব্দুর রহমান বদির নাম প্রস্তাব করেন। মোট ৯ ভোটের মধ্যে আব্দুর রহমান বদি ৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন।

মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয়টি তেমন আলোচিত বিদ্যালয় নয় । এই বিদ্যালয়ের হঠাৎ বউকে পরাজিত করে বদির সভাপতি নির্বাচিত হওয়ায় কানাঘুষা শুরু হয়েছে সর্বত্র। এই বিদ্যালয়ে সভাপতি হতে সর্বোচ্চ ক্ষমতাবান ব্যক্তিদের প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়টি ব্যাপক ভাবে আলোচনার জন্ম দিচ্ছে।

জানা গেছে, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বর্তমান সভাপতি হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরীকে ঠেকাতেই বর্তমান ও সাবেক দুই এমপি কৌশলে সভাপতি প্রার্থী হয়েছেন।

তবে এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি বর্তমান সভাপতি ইমরুল কায়েস চৌধুরী।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ