শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

শ্রীমঙ্গল উপজেলা নির্বাচন: এক চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: শ্রীমঙ্গল উপজেলা পরিষদ নির্বাচন-চেয়ারম্যান প্রার্থী আছকির মিয়ার মনোনয়নপত্র স্থগিত। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আছকির মিয়ার মনোনয়নপত্র স্থগিত করে রেখেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহীনা আক্তার।

রবিবার (৫ মে) দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে কাগজপত্রে ত্রুটি থাকায় আছকির মিয়ার মনোনয়নপত্র স্থগিত করে রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহীনা আক্তার।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহীনা আক্তার। বলেন, চেয়ারম্যান পদে প্রার্থী আছকির মিয়ার কাগজপত্র সংক্রান্ত ত্রুটি থাকায় আপাদত স্থগিত করে রাখা হয়েছে। এখন আমরা সময় দিয়েছি। এরমধ্যে কাগজপত্র জমা দিতে বলা হয়েছে।

মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে দেখা যায় চেয়ারম্যান পদে প্রার্থী প্রেম সাগর হাজরা, আফজাল হক ও আছকির মিয়া এই তিন প্রার্থীর বিরুদ্ধে বিভিন্ন একাধিক মামলা রয়েছে। আছকির মিয়া মনোনয়নপত্রে মামলার তথ্য গোপন করায় তার মনোনয়নপত্র স্থগিত হয়।

উল্লেখ্য, আগামী ২৯ মে শ্রীমঙ্গল উপজেলার পরিষদের নির্বাচন। এই নির্বাচনে চেয়ারম্যান ৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যাচাই বাছাইয়ে আছকির মিয়ার
মনোনয়নপত্র স্থগিত করে রাখা হয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ