শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

ভুল সিগন্যালে একই লাইনে দুই ট্রেন, অল্পের জন্য রক্ষা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে, স্টেশন মাস্টার ও পয়েনম্যানের ভুলে একই লাইনে দুই ট্রেন প্রবেশের ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য রক্ষা পেলেন দুটি ট্রেনের অন্তত সহস্রাধিক যাত্রী। শনিবার (৪ মে) দুপুরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনের দায়িত্বরত স্টেশন মাস্টার মনিরুজ্জামান জানান, বঙ্গবন্ধু রেলওয়ে সেতু প্রকল্পের নিয়োগপ্রাপ্ত ৭ জন অবসরপ্রাপ্ত স্টেশন মাস্টার ও বেশ কয়েকজন পয়েনম্যান গতকাল (শুক্রবার’) বঙ্গবন্ধু রেলওয়ে সেতু পশ্চিম স্টেশনে যোগদান করেন। তারাই মূলত আমাদের সঙ্গে সমন্বয় করে এনালগ পদ্ধতিতে লাইন নিয়ন্ত্রণ করে থাকেন।

তারই ধারাবাহিকতায় দুপুর ২ টা ১৫ মিনিটে কলকাতা থেকে ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেন নতুন নির্মিত ৫ নম্বর লাইনে প্রবেশ করে অপেক্ষমাণ অবস্থায় দাঁড়িয়ে রাখা হয়। এসময় ঢাকা থেকে রাজশাহী গামী ধুমকেতু এক্সপ্রেস ট্রেন ৪ নম্বর লাইনে প্রবেশ করানোর নির্দেশনা প্রদান করা হয়।

‘কিন্তু দায়িত্বে থাকা প্রকল্পে নিয়োগপ্রাপ্ত স্টেশন মাস্টার খায়রুল আলম ও পয়েনম্যান ভুল করে ৫ নম্বর লাইনে প্রবেশ করান। এসময় চালক একই লাইনে আরেকটি ট্রেন দেখতে পেয়ে কন্ট্রোল এবং আমাদের সঙ্গে যোগাযোগ করে ট্রেন থামিয়ে ফেলেন। এসময় আগে থেকে ৫ নম্বর লাইনে দাঁড়িয়ে থাকা মৈত্রী এক্সপ্রেস ও ধুমকেতু এক্সপ্রেস ট্রেন মুখোমুখি সংঘর্ষের হাত থেকে অল্পের জন্য রক্ষা পায়। এতে দুটি ট্রেনের সহস্রাধিক যাত্রী প্রাণে রক্ষা পান।’

দায়িত্বে থাকা বঙ্গবন্ধু রেলওয়ে সেতু প্রকল্পে নিয়োগপ্রাপ্ত স্টেশন মাস্টার খায়রুল আলম জানান, প্রকল্পের সিনিয়র পয়েনম্যান আলমগীরকে ৪ নম্বর লাইনে ধুমকেতু এক্সপ্রেস ট্রেন প্রবেশ করানোর নির্দেশনা দিলে সে ভুলবশত ৫ নম্বর লাইনে ট্রেন প্রবেশ করান। তবে একই লাইনে আরেকটি ট্রেন দেখতে পাওয়ায় চালক ট্রেন থামিয়ে ফেলেন। তাই কোন দুর্ঘটনা ঘটেনি।

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক শাহ সুফী নুর মোহাম্মদ জানান, একই লাইনে দুটি ট্রেন প্রবেশের ঘটনায় সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়েছেন। তারা সরেজমিনে পরিদর্শন করে তদন্ত প্রতিবেদন দাখিলের পাশাপাশি যাতে এ ধরনের ঘটনা না ঘটে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।’

▐ সর্বশেষ পাওয়া সংবাদ